বিজ্ঞাপন

দেশে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সিস্টেমের দুর্বলতা ও সচেতনতার অভাব রয়েছে : দিনাজপুর জেলা প্রশাসক

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, আমাদের দেশে পরিবেশ দূষণ নিয়ন্ত্রনে সিস্টেমের দুর্বলতা ও সচেতনতার অভাব রয়েছে। হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে বায়ু দুর্ষণ একটি বড় সমস্যা। শিল্পের উৎপাদনের ব্যবহৃদ নির্গত বর্জ্য নিষ্কাশনে পরিবেশের উপর যথেষ্ঠ প্রভাব ফেলছে। ফলে মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে এবং জীব বৈচিত্র মানব স্বাস্থ্যের ক্ষতি বাড়ছে। এছাড়া মাটি দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ এর ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে সবাইকে একসাথে পরিবেশ দূষণ রোধে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

২৯ অক্টোবর বুধবার দিনাজপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে “হালকা প্রকৌশল শিল্পের উৎপাদনে ব্যবহৃদ কাঁচা মাল অথবা নির্গত বর্জ্য নিষ্কাশণে পরিবেশের উপর প্রভাব এবং দূষণ নিয়ন্ত্রণ করণীয়” শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপমহাব্যবস্থাপক মোঃ জাহেদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, বিসিক ঢাকা উপকরণ শাখার উপমহাব্যবস্থাপক প্রকৌঃ মোঃ সামিউল ইসলাম, বিসিক আঞ্চলিক কার্যালয় রাজশাহী’র আঞ্চলিক পরিচালক জাফর বায়জীদ, স্বাগত বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপব্যবস্থাপক চারু চন্দ্র বর্মন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুরের ডিপার্টমেন্ট অব এগ্রোফরেস্ট্রি এন্ড ইনভাইরনমেন্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শোয়াইবুর রহমান। মুক্ত আলোচনায় অংশ নেন পরিবেশ দপ্তরের পক্ষে প্রভাতি রানী, ভোক্তা অধিকার আইন সংরক্ষন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, সাবেক কাউন্সিলর আশরাফুজ্জামান বাবু, উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এর রাশেদ উল ইসলাম, চেম্বারের পরিচালক মোর্শেদ সুমন, বিএসটিআই জেলা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান ও পাটোয়ারী বিজনেস হাউজ এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুর রহমান পাটোয়ারী মোহন। সঞ্চালকের দায়িত্ব পালন বিসিক জেলা কার্যালয়ের হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

পড়ুন: মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । সোলেমান হাজারী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন