বিজ্ঞাপন

দিনাজপুরে প্রথম বারের মতো আন্তর্জাতিক কেয়ারারস দিবস পালিত

নানা আয়োজনে দিনাজপুরে প্রথম বারের মতো আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৫ (প্রতিবন্ধী ব্যক্তির কেয়ারার বা পরিচর্যাকারীদের আন্তর্জাতিক দিবস) পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর-২০২৫) সকাল ১০ টায় সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র আয়োজনে ও কেয়ারারস ওয়ার্ল্ডওয়াইড ও ভিটল ফাউন্ডেশন এর সহযোগিতায় আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৫ (প্রতিবন্ধী ব্যক্তির কেয়ারার বা পরিচর্যাকারীদের আন্তর্জাতিক দিবস) উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শিশু একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়।

বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন ও নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। র‌্যালীতে ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে প্রতিবন্ধী ব্যক্তির কেয়ারার ও পরিচর্যাকারীরা অংশ নেয়। এর পূর্বে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ও অসুস্থ মানুষের পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ এটি তাদের শারীরিক ও মানষিক সুস্থ্যতা নিশ্চিত করে। সমাজে তাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করে এবং তাদের প্রতি মানবিক ও নৈতিক দায়িত্ব পালন করে। তিনি বলেন, মানুষের সেবা করার মাধ্যমে মহান আল্লাহ’র সন্তুষ্টি লাভ করা যায় এবং সমাজেও বিশেষ মর্যাদা পাওয়া যায়। এটি একটি মহৎ কাজ। যা ব্যক্তিকে উন্নত চরিত্রের অধিকারী করে এবং আল্লাহ’র প্রিয় পাত্রে পরিণত করে। এছাড়াও পৃথিবীতে মহান আল্লাহ’র সকল সৃষ্টিকে সেবা করার মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মো. আসিফ ফেরদৌস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ ও শহর সমাজসেবা অফিসার মো. মঈনুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র এসোসিয়েট শেখ মো. আব্দুল লতিফ।

সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র সাইকো সোস্যাল কাউন্সিলর ববিতা আকতার নদী ও মো. রোকনুজ্জামান খান-এর সঞ্চালনায় প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানে কেয়ারারস সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরেন প্রজেক্ট ম্যানেজার মুকুল কিসকু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান লুকাস সরেন, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজিজার রহমান, পল্লী শ্রী’র প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা নিপা, উদ্যোগের নির্বাহী পরিচালক উম্মে নাহার, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার, কেয়ারারস সীমা, আম্মাজান, আফসুন বেগম, নুরবানু, ইয়াম্মিন, বাবু, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)’র কমিউনিটি ফ্যাসিলিটেটর রাসেল রানাসহ অন্যান্য অতিথি ও কেয়ারারসবৃন্দ।

উল্লেখ্য, আয়োজকরা জানান, এর আগে দিনাজপুর জেলায় আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৫ (প্রতিবন্ধী ব্যক্তির কেয়ারার বা পরিচর্যাকারীদের আন্তর্জাতিক দিবস) পালিত হয়নি। এবারই প্রথম দিনাজপুরে এই দিবসটি পালিত হলো।

পড়ুন: মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । সোলেমান হাজারী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন