০২/০৩/২০২৬, ৫:২০ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শেখ হাসিনা গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছেন: রুহুল কবির রিজভী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া সরকার প্রধান স্বৈরাচার শেখ হাসিনা গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছেন। বিএনপি সেই গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।” বুধবার (২৯ অক্টোবর ২০২৫) দুপুরে নরসিংদীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি-২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাধবদীর হেরিটেজ রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

এছাড়া, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল ইসলাম বাবুল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, কেন্দ্রীয় সদস্য আকরামুল হাসান মিন্টু, ইকবাল হোসেন শ্যামল সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আরও বলেছেন, আগামী নির্বাচনে রাজপথ ফুল বিছানো হবে না, অনেক কাটা-কন্টক পথ অতিক্রম করতে হবে। যে নির্বাচন নিশ্চিত করতে বেগম জিয়া জেল খেটেছেন, চিকিৎসা বঞ্চিত হয়েছেন। পরিবারের ঐহিহ্যের সাথে তাল মিলিয়ে তারেক রহমানের নেতৃত্বে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। যার ফলশ্রুতিতেই ২৪শে গণঅভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। কিন্তু তিনি ভিন্ন দেশে গিয়েও বসে নেই, নানা মূখী ষড়যন্ত্র করেই যাচ্ছেন। নির্বাচন যাতে না হয়, সেজন্য নির্দেশ দিচ্ছেন। ২৪ আন্দোলনে অংশ নিলেও বর্তমানে একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ স্বীকারের চেষ্টা করে যাচ্ছেন। যদি নির্বাচনে বাধাই হোন তাহলে পালিয়ে যাওয়া দলের সাথে আপনাদের পার্থক্য কোথায়? বলে মন্তব্য করেন তিনি।

পড়ুন: মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । সোলেমান হাজারী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন