দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর ঐতিহাসিক গাবুড়া মাঠে শেখপুরা ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে এক সময়কার জনপ্রিয় মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক “আলহাজ্ব মজিবর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”- ২০২৫ এর ৪র্থ দিনের ঠাকুরগাঁও বনাম সৈয়দপুর দলের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ।
৪র্থ দিনের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনসিপি’র জাতীয় যুব শক্তির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক। এ সময়ে সাথে ছিলেন জাতীয় যুবশক্তি দিনাজপুর জেলা শাখার মুখ্য সংগঠক এস এ সাগর আলী, যুগ্ম সদস্য সচিব মোঃ রাসেল আহমেদ, মোহাম্মদ কামরুজ্জামান কাজল, সাংগঠক মোঃ রাকিব উদ্দিন, মোঃ আশিকুজ্জামান , মোঃ রাকিব হোসেন। এছাড়াও সাবেক শ্রমিক্রিতা মজিবুর রহমানের পুত্র আজিমসহ টুর্নামেন্ট আয়োজনকারী অন্যান্য সদস্যবৃন্দ। চতুর্থ দিনের খেলায় ঠাকুরগাঁও বনাম সৈয়দপুর দলের মধ্যে সৈয়দপুর ৩ গোল এবং ঠাকুরগাঁও ৫ গোল করে ঠাকুরগাঁও দল বিজয় অর্জন করে।
উল্লেখ্য যে, আগামী ৭ নভেম্বর ২০২৫ “আলহাজ্ব মজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট২০২৫” খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
পড়ুন: মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬
দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । সোলেমান হাজারী
ইম/


