১০/০২/২০২৬, ২:১০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহে ডেঙ্গু রোগে ১জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মো: রমজান আলী (৫০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। এনিয়ে চলতি বছরে মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১২ জন রোগী মারা গেছ।

বৃহস্পতিবার হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ডা: ফয়সাল রাহাত মানবকন্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত রমজান আলী গত ২৮ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান। এছাড়াও বর্তমানে ডেঙ্গু রোগে আক্রান্ত হাসপাতালে ভর্তি আছেন ৭১ জন রোগী। এর মধ্যে পুরুষ ৫৭ জন, নারী ১২ জন এবং ২ জন শিশু রয়েছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৯ জন রোগী মমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩ জন।

এবিষয়ে মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মাইন উদ্দিন বলেন, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে পর্যাপ্ত চিকিৎসক কর্মরত আছে। তবে বিগত সময়ে ঢাকাসহ বাইরের জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা এই হাসপাতালে আসলেও বর্তমানে স্থানীয়ভাবে প্রায় প্রতিদিনই ডেঙ্গু র রোগীর সংখ্যা বাড়ছে।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, ভর্তি ৮৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন