১৪/০২/২০২৬, ১৬:৫১ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৬:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীদের সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রামে ৫০০০ হাজার মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে আন নাবিল বৃত্তি পরিক্ষা সম্পন্ন হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় চট্টগ্রাম নগরীর দারুল উলুম আলিয়া মাদ্রাসাসহ ৮টি কেন্দ্রে মাদরাসা শিক্ষার্থীদের সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প “আন নাবিল বৃত্তি পরীক্ষা”২৫ একযোগে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন মাদরাসার ইবতেদায়ী তৃতীয় শ্রেণি থেকে দাখিল দশম শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন আন নাবিল বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান।

পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা হামেদ হাছন, আন নাবিল বৃত্তি প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক তানজির হোসাইন জুয়েল, আহ্বায়ক মুমিনুল হক, সদস্য সচিব হাফেজ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মুহসিন ভূইয়া,আন নাবিল বৃত্তি প্রকল্পের সদস্য- দায়িত্বশীলবৃন্দ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় আন নাবিল বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান বলেন, মাদরাসা শিক্ষায় সন্তানদের অনুপ্রাণিত করতে অভিভাবক-অভিভাবিকাদের আহবান জানান এবং মাদরাসা শিক্ষার্থীর অবদানের কথা উল্লেখ করে মাদরাসা শিক্ষার্থীদের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যোগ্যতা সম্পন্ন নাগরিক হিসেবে তৈরি হওয়ার আহবান জানান।

আন নাবিল বৃত্তি প্রকল্পের আহ্বায়ক মুমিনুল হক বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সকল সদস্য, হল পরিদর্শক, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। শিক্ষার্থীদের সার্বিক উন্নতি কামনা করেন।

আন্-নাবিল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

বৃত্তি প্রকল্পের সদস্য সচিব হাফেজ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বর্তমান সমাজে চলমান নৈতিক অবক্ষয় রোধ করে ইসলামি আদর্শের ভিত্তিতে তরুণ সমাজের উৎকর্ষ সাধন ও বর্তমানে অবহেলিত মাদরাসা শিক্ষাব্যবস্থার সঠিক মূল্যায়ন সাধন করার উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবারও আন নাবিল বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

পড়ুন : বাঁশখালীতে এস আলম পরিবহন থেকে অস্ত্রসহ গ্রেফতার ১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন