০২/০৩/২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় করার জেরে সংঘর্ষে আহত ১০

নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়ার টাকা আদায় করার জেরে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল সোমবারও একই বিরোধ নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চরদীঘলদী ইউনিয়নের জিরতরামপুরে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়ার টাকা আদায় করা নিয়ে স্থানীয় শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর পর খেয়াঘাট বন্ধ হয়ে যায়। পরে মঙ্গলবার সকালে ফের টেঁটা ও দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এতে দুইজন টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা ৩ জন আহত হওয়ার খবর পেয়েছি।

পড়ুন: মেহেরপুর-২ আসনে বিএনপির দুপক্ষের হামলায় রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন