বিজ্ঞাপন

কিং ছবিতে দীপিকা, উচ্ছ্বসিত ভক্তরা

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত তার তিনটি ছবির মধ্যে দুটিতেই ছিলেন দীপিকা—আর সেই দুটোই বক্স অফিসে ঝড় তুলেছে। শাহরুখের কাছে দীপিকা শুধু সহ-অভিনেত্রী নন, যেন এক ‘লাকি চার্ম’। তার বিশ্বাস, দীপিকা থাকলে ছবিতে ভালোবাসার ঘাটতি হয় না।

বিজ্ঞাপন

আসন্ন ছবি ‘কিং’–এ দীপিকাকে দেখা যেতে পারে—এই খবরে ইতিমধ্যেই উচ্ছ্বসিত ভক্তরা। জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে নিজের নতুন ছবির প্রথম ঝলক (টিজার) প্রকাশ করেছেন শাহরুখ। প্রেক্ষাগৃহে সেই টিজার প্রদর্শনের সময় সিনেমাটি নিয়ে কথা বলেন তিনি। আর সেখানেই উঠে আসে দীপিকার প্রসঙ্গ।

‘কিং’ নিয়ে রহস্য ধরে রেখে শাহরুখ বলেন, “গল্প নিয়ে এখনই বেশি কিছু বলা যাবে না। একের পর এক ঝলক মুক্তি পাবে, তখন আপনারা ছবির দিকগুলো আরও ভালোভাবে জানতে পারবেন। এতে অনেক ধরনের চরিত্র আছে। আমরা কোনো পক্ষ নিচ্ছি না—শুধু একটা গল্প বলছি। দর্শকের ভালো লাগলে দেখবেন, না লাগলে সমালোচনা করবেন—এটাই স্বাভাবিক।”

তার বক্তব্যের মাঝেই এক ভক্ত ভালোবাসায় ভাসিয়ে বলেন, “আপনার জন্য আমাদের অগাধ ভালোবাসা রয়েছে।” এর জবাবে শাহরুখ খান হাসতে হাসতে বলেন, “দীপিকা আছে, তাই ভালোবাসা তো থাকবেই! ছবিতে আমার সঙ্গে দীপিকা পাড়ুকোনও আছে—তাই ভালোবাসা হবেই।”

উল্লেখ্য, দীপিকা পাড়ুকোনের অভিনয়জীবনের সূচনাই হয়েছিল শাহরুখ খানের সঙ্গে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট ‘ওম শান্তি ওম’–এ এই জুটির রসায়ন আজও দর্শকের মনে গেঁথে আছে। পরবর্তীতে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘পাঠান’ ও ‘জওয়ান’–এর মতো ছবিতেও তাদের একসঙ্গে দেখা গেছে—আর প্রতিবারই দর্শক পেয়েছেন ভালোবাসা ও বিনোদনের পূর্ণ ডোজ।

পড়ুন: বাগদানের আংটি দেখালেন রাশমিকা!

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন