মার্ভেল স্টুডিও ও সনি পিকচার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডারম্যান ৪’ আসছে ‘ব্র্যান্ড নিউ ডে’ নামে। এবার আগের সব কিস্তির চেয়ে অনেক বেশি অ্যাকশন, রহস্য ও তারকায় ভরপুর হতে চলেছে ‘স্পাইডারম্যান ৪’।
সেই ছবিতে টম হল্যান্ডের নেতৃত্বে এবারও দেখা যাবে শক্তিশালী এক দল অভিনেতাকে। ইতোমধ্যে ছয়জন তারকার নাম নিশ্চিত হয়েছে।
এবার আলোচনায় এসেছে আরও একজন পরিচিত মুখ। তিনি টনি রেভোলোরি। আগের তিনটি স্পাইডারম্যান ছবিতে ইউজিন ‘ফ্ল্যাশ’ থম্পসনের চরিত্রে অভিনয় করেছিলেন এই জনপ্রিয় হলিউড অভিনেতা। হলিউড ইনসাইডার ড্যানিয়েল রিখটম্যান জানিয়েছেন, রেভোলোরির চরিত্রটি নতুন কিস্তিতেও থাকছে।
জানা গেছে, ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুরু হবে আগের কিস্তি ‘নো ওয়ে হোম’-এর শেষ মুহূর্ত থেকে। সেখানে পৃথিবীর সবাই পিটার পার্কারের অস্তিত্ব ভুলে গেছে। এবার দেখা যাবে, কীভাবে সে নতুন করে নিজের পরিচয় ও দায়িত্ব গড়ে তুলছে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ৩১ জুলাই।
পড়ুন: কিং ছবিতে দীপিকা, উচ্ছ্বসিত ভক্তরা
আর/


