টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে সদ্য ঘোষিত স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর সমর্থকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মধুপুরে মোহাম্মদ আলীর অফিসের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনারস চত্বরে এসে শেষ হয়।
এসময় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, বিএনপি নেতা আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম এ মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
মিছিলে মোহাম্মদ আলী সমর্থক ও বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে স্বপন ফকিরকে মনোনয়ন দেওয়া হয়েছে৷ যা মধুপুরের বিএনপি নেতাকর্মীদের প্রতি অবিচার। মধুপুরের প্রকৃত কর্মীরা এই মনোনয়ন মেনে নেবে না। আমরা চাই, মধুপুরের ছেলে মোহাম্মদ আলীকে ধানের শীষ প্রতীক দেয়া হয়। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পড়ুন: মনোনয়ন পরিবর্তনের দাবিতে মেহেরপুর ২ আসনে বিক্ষোভ সমাবেশ
দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি
ইম/


