মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জনসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে গাংনী ফুটবল মাঠে এ অনুষ্ঠান হয়।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কাজিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন।
এসময় বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরাদ আলী ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
সভায় ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গাংনী ফুটবল মাঠে এসে শেষ হয়।
পড়ুন : মনোনয়ন পরিবর্তনের দাবিতে মেহেরপুর ২ আসনে বিক্ষোভ সমাবেশ


