সর্বশেষ এশিয়া কাপ আসর ভালো কাটেনি শ্রীলঙ্কার। ঘুরে দাঁড়াতে পাকিস্তান সফরে যাচ্ছে দলটি। যেখানে একটি ওয়ানডে সিরিজ এবং পাকিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা রয়েছে। দুটি সিরিজের জন্য দল ঘোষণা করেছে লঙ্কানরা।
আগামী ১১, ১৩ ও ১৫ নভেম্বর রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। যার জন্য স্কোয়াডে ডাকা হয়েছে এখনও ওয়ানডেতে অভিষেক না হওয়া পেসার এহসান মালিঙ্গাকে। ইনজুরি থেকে এখনও সেরে ওঠেননি আরেক পেসার দিলশান মাদুশঙ্কা, এহসান তারই স্থলাভিষিক্ত হলেন। একইভাবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার পভন রত্ননায়েকে। লম্বা সময় ধরে তিনি লঙ্কান ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছিলেন।
এদিকে, শ্বাসনালী সংক্রমণে ভুগছেন তরুণ তারকা মাথিশা পাথিরানা। ফলে শ্রীলঙ্কার আসন্ন ওয়ানডে ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তিনি নেই। তার পরিবর্তে টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে আসিথা ফার্নান্দোকে। লম্বা সময় পর সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডে যুক্ত হয়েছেন টপ অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকসে। তিনি শেষবার চলতি বছরের শুরুতে খেলেছিলেন। তবে সেভাবে ফর্ম না থাকায় এশিয়া কাপ ও দুটি দ্বিপাক্ষিক সিরিজে জায়গা হয়নি রাজাপাকসের। তাকে সুযোগ করে দিয়েছে সাম্প্রতিক এসএলসি টি২০ টুর্নামেন্টের ফর্ম, বিধ্বংসী ব্যাটিংয়ে তিনি ৪ ইনিংসে ১৬৩ রান করেন।
পড়ুন:
আর/


