বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

চার দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’। শনিবার (৮ নভেম্বর) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান চিফ স্টাফ অফিসার।

স্বাগত অনুষ্ঠানে নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী সামরিক ব্যান্ড পরিবেশন করে। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি এবং নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে পিএনএস সাইফের অধিনায়ক ও কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া জাহাজের কর্মকর্তা, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনীর ঘাঁটি ও জাহাজ পরিদর্শন করবেন।

দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই শুভেচ্ছা সফর বলে জানানো হয়েছে। সফর শেষে জাহাজটি আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।

বিজ্ঞাপন

পড়ুন : পাকিস্তান–বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন