বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন। এই সংবিধানে গণভোট নিয়ে কোনো ধারা নেই। তাই ভবিষ্যতে নির্বাচনে জয়ী হয়ে সংসদে গিয়ে সংবিধানে গণভোটের বিধান যুক্ত করার পরই তা বাস্তবায়ন করা যেতে পারে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “কথায় কথায় কোনো দাবি নিয়ে রাস্তায় নামা ঠিক নয়। রাজনৈতিক দলগুলো যদি মাঠে নামে, আর এর বিপরীতে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলও যদি কর্মসূচি দেয়, তাহলে সংঘর্ষের আশঙ্কা থেকেই যায়।”
তিনি আরও বলেন, “আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন এক ধরনের স্বৈরাচারী মানসিকতা তৈরি হয়েছে। কনসেন্সাসের (সম্মতি) বাইরে যাওয়ার সুযোগ নেই। আমাদের ৩১ দফার অনেক বিষয় কনসেন্সাসের মধ্যে আসেনি—তবুও আমি মাঠে নামিনি। আমি জনগণের কাছে গিয়েছি।”
পড়ুন:
আর/


