বিজ্ঞাপন

জবিতে ক্যান্টিনের খাবারের মান নিয়ে প্রতিবাদ করায় হেনস্তার শিকার এক শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের ক্যান্টিনের খাবারে পোকা পাওয়া গেলে তা নিয়ে প্রতিবাদ করলে সেই শিক্ষার্থীর ওপর চড়াও হন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী ও ছাত্রীসংস্থার নেত্রী ফাতেমাতুজ জোহরা ইমু।

বিজ্ঞাপন

সোমবার (৩ নভেম্বর) রাতে ক্যান্টিনের খাবারে (বরবটি-আলু ভাজি) পোকা পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শেয়ার করেন সেই শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী উম্মে মাবুদা তাঁর ফেসবুকে (সামাজিক যোগাযোগমাধ্যমে) পোকার বিষয় নিয়ে একটি লেখা শেয়ার করলে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং হলে থাকা অনেক শিক্ষার্থীকে তাঁর সঙ্গে সহমত প্রকাশ করতে দেখা যায়।

এদিকে অভিযোগের কথা সত্য বলে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা ইমু বলেন, হ্যাঁ, হলের খাবারে প্রায়ই পোকা পাওয়া যায়। তবে সেদিন পোস্টদাতা শিক্ষার্থী ভোটের কথা উল্লেখ করে এবং দুই জায়গায় দুই কথা বলেছিল, তাই বিরক্ত হয়েছি। এবং ওই শিক্ষার্থীও আমাকে থ্রেট করেছে।
 
উল্লেখ্য, ওই নেত্রী আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে ছাত্রীসংস্থার প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

পড়ুন- পাকিস্তান–বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু

দেখুন- চট্টগ্রামে হাফেজে কুরআনের সমাবর্তন অনুষ্ঠিত |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন