বিজ্ঞাপন

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

ভালো নেই জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে যকৃতের প্রায় ২২ শতাংশ বাদ দিতে হয়েছে তার। এছাড়াও দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং আরও দীর্ঘ সময় ধরে থেরাপি নিতে হবে বলে তিনি জানিয়েছেন। 

বিজ্ঞাপন

সম্প্রতি একটি পডকাস্টে নিজের অসুস্থতার বিষয়ে কথা বলেন দীপিকা কক্কর। জানালেন, সিটি স্ক্যানের মতো পরীক্ষার মাধ্যমে তার যকৃতের ক্যানসার ধরা পড়ে। ক্যানসার কোষ যকৃতের একটি অংশে বাসা বাঁধায় অস্ত্রোপচার করে তার লিভারের প্রায় এক-পঞ্চমাংশ (২২ শতাংশ) বাদ দিতে হয়েছে।চিকিৎসা শুরুর পর থেকেই অভিনেত্রী নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হচ্ছেন; একরকম বাঁচার লড়াইয়েই আছেন অভিনেত্রী। দীপিকা জানান, বর্তমানে তার ঘন ঘন বমি বমি ভাব, মাথা ঘোরানো এবং চুল ঝরে পড়ার সমস্যা হচ্ছে। চুল পড়া বেড়ে যাওয়ায় তিনি পরচুলা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। শরীরে থাইরয়েডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় পেট ফাঁপা ও মুখের ঘায়ের মতো সমস্যাও দেখা দিয়েছে।

অভিনেত্রী জানান, গত জুলাই মাস থেকে তার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে। এই থেরাপি আরও দেড় বছর ধরে চলবে। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া ও দীর্ঘ চিকিৎসার কারণে মাঝে মাঝে মানসিক অবসাদও ঘিরে ধরছে অভিনেত্রীকে।

পড়ুন: সংসদ নির্বাচনে অধিক ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র সাড়ে ২৮ হাজার

দেখুন: জোট বাদ দিয়ে নতুন যে গোপন কৌশলে হাটছে জামায়াত? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন