০২/০৩/২০২৬, ০:৪৬ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ০:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেন জিয়াউর রহমান- ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৯৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত দেশে যে বাকশাল কায়েম হয়েছিল তা বিপ্লব ও সংহতির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন। এরপরই দেশে তিনি বহুদলিয় গণতন্ত্র চালু করেন। আজ রোববার সকালে নরসিংদীর পলাশে ঘোড়াচত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রার পথ সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ বহুকাল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াই সংগ্রামের জন্য তারা নিজেদের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না। তিনি আরো বলেন, স্বাধীনতার পর থেকে দেশে আওয়ামী লীগ বাকশাল ও স্বৈরশাসন চালু করেছিল। তবে মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে তাদের বারবারই পালিয়ে যেতে হয়েছে। পথ সভা শেষে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা ছাত্রদের সভাপতি নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রাইভেট না পড়ায় ছাত্রীর সঙ্গে শিক্ষকের এ কেমন আচরণ? | 

নোয়াখালী সুপার মার্কেট নির্বাচনে সভাপতি-ইকরাম উল্লাহ, সম্পাদক-সিরাজুল ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন