31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৩:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেট্রোরেলের কর্মীদের সব ছুটি বাতিল, বাড়তি সতর্কতা জারি

সাম্প্রতিক দুর্ঘটনা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির সব স্থাপনায় জারি করা হয়েছে বাড়তি সতর্কতা।

আজ রোববার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুলের স্বাক্ষরে জারি করা অফিস আদেশে নির্দেশটি দেওয়া হয়।

আদেশে উল্লেখ করা হয়- মেট্রোরেল ভবন, ডিপো এলাকা, স্টেশন, ডিএমটিসিএলের অধীনে থাকা বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো। একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এ নির্দেশ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, ছুটি বাতিলের বিষয়ে দুটি পৃথক চিঠি ইস্যু করা হয়েছে।

একটি চিঠিতে বিশেষ নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে, আর অন্য চিঠিতে সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: পরিচালক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন