ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপদ, নির্বিঘ্ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) ২২টি পদক্ষেপ নিয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীকে রেড, ইয়েলো ও গ্রিন জোন অনুযায়ী মাঠে মোতায়েন করা হবে।
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পর্কিত বাহিনীপ্রধানদের সঙ্গে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
ইসির ২২ পদক্ষেপ
- আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে মতামত, সুপারিশ লিখিতভাবে দাখিল।
- দায়িত্ব পালনের জন্য বাহিনীর নিরাপত্তা পরিকল্পনা যথাসময়ে দাখিল।
- থ্রেট অ্যাসেসমেন্ট করে ডেপ্লয়মেন্ট প্ল্যান তৈরি, রেড/ইয়েলো/গ্রিন জোন অনুযায়ী।
- জুলাই সনদ অনুযায়ী গণভোটের পরিকল্পনা ও প্রস্তুতি পরিবর্তনের জন্য মানসিক প্রস্তুতি।
- গোয়েন্দা তথ্য সংগ্রহ ও কমিশনকে নিয়মিত রিপোর্ট।
- অস্বাভাবিক পরিস্থিতির আগাম সতর্কতা।
- অপতৎপরতা রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ।
- শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রাক-নিরাপত্তা কার্যক্রম।
- অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রথম রেসপন্স বাহিনী।
- সক্ষমতা, প্রযুক্তি ব্যবহার, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট, সামাজিক মাধ্যম ও এআই ব্যবহারের প্রস্তুতি।
- নারীদের সাইবার বুলিং, সংখ্যালঘু ইস্যু মোকাবিলা।
- ভয়েস ক্লোনিং ও চরিত্র হননের ঘটনা মোকাবিলার প্রস্তুতি।
- খারাপ তথ্য প্রতিরোধে দ্রুত ও সঠিক তথ্য সরবরাহ।
- অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেফতার, চেকপয়েন্ট বসানো, বর্ডার/সি-রুট সিল, বৈধ অস্ত্র সংগ্রহ।
- স্যাবোটার্জ প্রতিরোধে সতর্কতা।
- বিদেশি নাগরিকদের তালিকা ও নিরাপত্তা ব্যবস্থা।
- কালো টাকা ব্যবহারের আধুনিক পদ্ধতি।
- পোস্টাল ব্যালট ও আউট অব কান্ট্রি ভোটিং নিরাপত্তা।
- দীর্ঘদিন একই স্থানে পদায়ন সদস্যদের বদলি।
- ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র শনাক্ত ও তালিকা কমিশনে দাখিল।
- আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিত।
- ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসারের নিরাপত্তা ও বাহিনীর সঙ্গে সমন্বয়।
পড়ুন: আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়নে নামলো
আর/


