২০/০২/২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়া জংশনে সিগন্যাল পোস্টের তার চুরি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে দুই দফায় সিগন্যাল পোস্টের ক্যাবল চুরির ঘটনা ঘটেছে । আজ সোমবার সকালে এ ঘটনার পর ট্রেন ঢুকতে পারছে না।

বিজ্ঞাপন

এদিকে সংশ্লিষ্টদের দাবি, চলতি মাসে প্রায় প্রতিদিনই সিগন্যাল ক্যাবল চুরির ঘটনা ঘটছে। এর আগে গত মাসে স্টেশন এলাকা থেকে একটি ট্রান্সফরমারও চুরি হয়েছিল। এসব ঘটনায় ট্রেন পরিচালনায় বিঘ্ন ঘটছে এবং যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেন পরিচালনায় সিগন্যাল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাল, সবুজ ও হলুদ সংকেতের মাধ্যমে ট্রেন থামা ও চলার নির্দেশ দেওয়া হয়। এসব সংকেত নিয়ন্ত্রণে ব্যবহৃত বিশেষ ধরনের তার বা ক্যাবল এখন চোরদের টার্গেটে পরিণত হয়েছে।
ঢাকা–চট্টগ্রাম রেলপথের আশুগঞ্জ থেকে আখাউড়া এবং আখাউড়া–সিলেট রেলপথের হবিগঞ্জের নোয়াপাড়া পর্যন্ত নিয়মিত সিগন্যাল ক্যাবল চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, তার চুরি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি এলাকাবাসীকেও সতর্ক থাকতে হবে।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন মাস্টার মো. নূর নবী বলেন, “সকালে স্টেশনে এসে বিষয়টি জানতে পারি। ১ ও ২ নম্বর প্ল্যাটফরমের লাইন দিয়ে ট্রেন ঢুকতে পারছে না। আপাতত ৩ নম্বর প্ল্যাটফরম দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।”

উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সংকেত) মো. জোবায়ের বলেন, “আখাউড়া দেবগ্রাম এলাকায় সিগন্যাল পোস্টের তার চুরি হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষসহ থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে জানানো হয়েছে। কত পরিমাণ তার চুরি হয়েছে তা যাচাই চলছে। নতুন করে তার লাগানোর কাজ চলছে, তবে এতে কিছুটা সময় লাগবে।”

আখাউড়া রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, “এর আগে এমন চুরির ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকের ঘটনারও তদন্ত চলছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

পড়ুন: থাই-মালয়েশিয়া সীমান্তে অভিবাসীবাহী নৌকাডুবি, ১১ রোহিঙ্গার মৃত্যু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন