31.2 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১২:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন জিতু

সিনেমার শুটিং ফ্লোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিতু কামাল। প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসার পাশাপাশি বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরিস্থিতি খারাপ হওয়ায় তড়িঘড়ি জিতুকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

বিজ্ঞাপন

তিন দিনের চিকিৎসায় অভিনেতার শারীরিক অবস্থার উন্নতি হলে রোববার (৯ নভেম্বর) বিকেলে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে আপাতত বাসাতেই বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে।

‘ওরাও মানুষ’ ছবির শুটিং চলাকালে জিতু অসুস্থ হয়ে পড়ায় ফ্লোরে উপস্থিত অন্যান্য কলাকুশলী ও অভিনেতাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। জিতুর শারীরিক উপসর্গ দেখে অনেকে ডেঙ্গি বা ম্যালেরিয়ার আশঙ্কা করলেও, হাসপাতালে তার কিছু শারীরিক পরীক্ষা করা হয়।

জিতুর সব রিপোর্ট ভালো এলেও চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে সামান্য সংক্রমণ হয়েছে। অভিনেতা যেহেতু অ্যাস্থমা (হাঁপানি) এবং অ্যালার্জির সমস্যায় ভোগেন তাই চিকিৎসকরা এখন তাকে বিশেষভাবে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও জিতু কামাল কবে আবার শুটিংয়ে ফিরবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, আপাতত তাকে ছাড়াই ‘ওরাও মানুষ’ ছবির বাকি কাজ চলছে।

পড়ুন: ক্রিকেটারদের না ডাকার কারণ জানালেন করণ জোহর

দেখুন: এবার ত্রিমুখী ভূমিকায় আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন