২৭/০২/২০২৬, ১৬:১৫ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৬:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর। আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও টাঙ্গাইল শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন- তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ ।
অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল শহর পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল। এসময় সার্বিক বিষয়ে আলোচনা করেনআলোচিত ইসলামিক বক্তা মোশতাক ফয়েজী।

এসময় মোশতাক ফয়েজী বলেন, রাজনীতি করবে বাংলাদেশের মাথা বিক্রি করে। বাড়ি করবে কানাডায় আর মালয়েশিয়ায়। মানুষ বিক্রি করে তুমি ক্ষমতায় যাও। অথচ তুমি চিকিৎসা করাও বিদেশে গিয়ে। এইটার নাম রাজনীতিবিদ বলে না। হাঁচি দিলে কাশি দিলে বিদেশে চলে যাও।

তিনি আরো বলেন, যে দেশে চিকিসার উপর আস্থা নাই যে নেতার, এই দেশে নেতাগীরি করার দরকার নাই। আমার নেতা এ দেশে চিকিৎসা করিয়েছেন।

তিনি বলেন, বলা হল যদি হুজরা ক্ষমতায় যায়, মনে হয় হাত কেটে দিবে। হাত কাটার মত পরিস্থিতিই তো আসবে না। তোমার অভাব থাকবে না তাহলে চুরি করবে কিভাবে।

পড়ুন: মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল দলিল করার অভিযোগ

দেখুন: গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেলে তীব্র জনবল সংকট |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন