বিজ্ঞাপন

দিনাজপুরে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে রাস্তা ও ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

দিনাজপুর পৌর এলাকায় ১২ কোটি ৩ লাখ ব্যয়ে রাস্তা ও ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের (RUTDP) অর্থায়নে এই প্রকল্পের অধীনে শহরের মডার্ণ মোড় হতে চাউলিয়াপট্টি মোড় হয়ে সাধুরঘাট, চাউলিয়াপট্টি মোড় হতে লালবাগ পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল ১১টায়
এই উন্নয়ন প্রকল্পের
উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলি মোঃ মিনারুল ইসলাম খান। এ সময় পৌরসভার সহকারি প্রকৌশলি (সিভিল) মীর তোফাজ্জল হোসেন,
উপ-সহকারী প্রকৌশলি মোঃ ময়েজ উদ্দিন, প্রকল্পের সিনিয়র মিউনিসিপ্যাল প্রকৌশলী মোঃ মর্তুজা রেজা,
মিউনিসিপ্যাল প্রকৌশলী মোঃ মুশফিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু, ঠিকাদারি প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজ জেভিআরএ’র স্বত্বাধিকারী খানসামা উপজেলার ভাবকী ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল আলম তুহিন ও আরেক স্বত্বাধিকারী মোঃ হবিবুর রহমান, পৌরসভার কার্যসহকারী মোক্তার আলম, মোঃ আবু বকর সিদ্দিক জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলি মোঃ মিনারুল ইসলাম খান জানান, প্রকল্পটি বাস্তবায়ন হলে পৌর এলাকার মানুষের জীবন মান উন্নয়ন হবে, পথচারি ও যানচলাচল সহজ হবে এবং এলাকাবাসি দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।
তিনি আরো জানান, এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩ লাখ ৯০৬ টাকা। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ডিসেম্বরে এই নির্মাণ কাজ শেষ হবে। নির্মাণ কাজ উদ্বোধন শেষে মুনাজাত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন:মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল দলিল করার অভিযোগ

দেখুন: গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেলে তীব্র জনবল সংকট |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন