বিজ্ঞাপন

আগামী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে সব দায়িত্ব পালন করছি। ওই একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা বলেন, গত ৯ মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। এটি ভবিষ্যত রাজনীতির জন্য আশাব্যঞ্জক। এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাচ্ছি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে অনৈক্য খুব বেশি নয়। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করছে তারা। কেউ বলছে, আইনের মাধ্যমে, কেউ বলছে অধ্যাদেশ জারির মাধ্যমে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক বিষয়।

পড়ুন: গণভোট ও নির্বাচন একই দিনে হবে : প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন