টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
ইতিহাস বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান মেফতাহুল ইসলামের সভাপত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কলেজের উপাধ্যক্ষ খন্দকার মাহফুজুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক আলী আশরাফ খান।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের উচ্চ মাধ্যমিক তত্ত্বাবধান কমিটির আহবায়ক শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশ করা হয়। পরে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পড়ুন- নরসিংদী-১ আসনের মাধবদীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু


