০২/০৩/২০২৬, ০:৫৬ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ০:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাশকতার চেষ্টার অভিযোগে দুর্গাপুরে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গতকাল বুধবার বিকেলে ও দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন মিয়া, ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, আওয়ামী লীগ কর্মী লাভলু মিয়া, শামীম মিয়া, শাহ আলম।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলো তারা। এরমধ্যে ছয় জনকে গ্রেফতার করে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত দুর্গাপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চারদিকে আমাদের পুলিশি নজরদারি রয়েছে। আশা করছি দুর্গাপুরে কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

পড়ুন- টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

দেখুন- শেখ হাসিনার মামলার রায় ঘোষণা নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন