১১/০২/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আগামীকাল প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি

নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক প্রার্থী ঘোষণার অপেক্ষায় রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। চলছে অঞ্চলভিত্তিক সমন্বয় সভা ও প্রার্থিতা যাচাই–বাছাই। প্রশ্ন উঠেছে—নতুন এই রাজনৈতিক দলটির সমর্থকসংখ্যা কেমন, কত আসনে প্রার্থী দেবে দলটি, আর ৩০০ আসনে নির্বাচনী লড়াইয়ে নামার মতো প্রস্তুতি তাদের রয়েছে কি না।

বিজ্ঞাপন

দলটির রাজনৈতিক সক্ষমতা নিয়েও রয়েছে আলোচনা। এরই মধ্যে আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) দলটির প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণার কথা রয়েছে।

কারা থাকতে পারেন প্রার্থী তালিকায়—এমন প্রশ্নে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, তারুণ্যের সমাহার এবং দেশ বদলে দিতে পারে এমন প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিরাই অন্তর্ভুক্ত হচ্ছেন মনোনয়ন তালিকায়।

তিনি বলেন, ‘আমরা তিনশ আসনের প্রস্তুতি নিয়ে কাজ করছি। প্রার্থী ঘোষণার মতো প্রার্থী আমাদের দলে আছে, আবার দলের বাইরেও যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন—তাদের সবাইকে নিয়েই সেই শঙ্কা অতিক্রমের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে মানুষের কাছে নতুন এক চমক উপস্থাপিত হবে। সেখানে তারুণ্যের সমাহার যেমন থাকবে, তেমনি দেশ বদলে দিতে পারে, নতুন করে দেশ গড়তে পারে—এমন প্রতিশ্রুতিবদ্ধ মানুষদেরই আমরা নমিনেশনে অন্তর্ভুক্ত করব।’

অন্য দল থেকে মনোনয়ন–বঞ্চিতদের আশ্রয়স্থল হয়ে উঠছে কি জাতীয় নাগরিক পার্টি—এমন প্রশ্নে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দীর্ঘ ১৫ বছরে তাদের যে রাজনৈতিক ত্যাগ–তিতিক্ষা—হাঁটুর মধ্যে গুলি খেয়েছে, পা কেটে ফেলেছে—তাদের মূল্যায়ন করতে হবে। বিএনপি তাদের মূল্যায়ন করেনি। জামায়াতও অনেক ক্ষেত্রে মূল্যায়নে পিছিয়ে আছে। এই মানুষগুলোকে তুলে আনা আমাদের দায়িত্ব। সেই দায়িত্বটাই আমরা পালন করছি।’

পড়ুন: গাজায় ধ্বংস প্রায় ৩ লাখ বাড়ি, তাঁবুতেই শীত কাটাচ্ছেন ফিলিস্তিনিরা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন