বিজ্ঞাপন

রোনালদোর লাল কার্ডের রাতে হারল পর্তুগাল

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ‘এফ’ গ্রুপে প্রথম লেগে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিপক্ষে রেফারিকে প্রভাবিত করার অভিযোগ এনেছিল আইরিশ ভক্তরা। দ্বিতীয় লেগে আয়ারল্যান্ডের আতিথ্য নেওয়ার আগে রোনালদো মজা করে বলেছিলেন, তিনি ‘গুড বয়’ হয়ে থাকবেন এবং তাঁকে দুয়ো না দিতে।

বিজ্ঞাপন

তবে রোনালদোর আর ‘গুড বয়’ হওয়া হলো না। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ক্যারিয়ারের ১৩তম লাল কার্ড দেখে যখন মাঠ ছাড়তে বাধ্য হলেন, তখন সমানে তাঁকে দুয়ো দিচ্ছিল আইরিশ সমর্থকেরা। মাঠ ছাড়ার আগে আইরিশদের অঙ্গভঙ্গির জবাব দিলেও মাঠের লড়াইয়ে এগিয়ে ছিল আয়ারল্যান্ডই। ১৭ ও ৪৫ মিনিটে ট্রয় প্যারটের জোড়া গোলে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপে যাওয়ার ক্ষীণ আশা ধরে রাখল তারা। ২০০৫ সালের পর পর্তুগালের বিপক্ষে এটাই আইরিশদের প্রথম জয়।

এদিকে ‘ডি’ গ্রুপে ঘরের মাঠ প্রাক দে প্রিন্সে ইউক্রেনের বিপক্ষে প্রত্যাশিত বড় জয় পেয়েছে ফ্রান্স। তবে প্রথম গোল পেতে ৫৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। একের পর এক সুযোগ নষ্টের পর পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ৭৬ মিনিটে তরুণ ফরোয়ার্ড ওলিসে ব্যবধান দ্বিগুণ করেন। ৮৩ মিনিটে এমবাপ্পের দ্বিতীয় গোল এবং পাঁচ মিনিট পর লিভারপুল ফরোয়ার্ড হুগো একিতিকের আরেক গোল যোগ হলে ৪–০ ব্যবধানে জয় পায় দিদিয়ের দেশমের দল।

৫ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স।

অন্যদিকে রাতে ‘আই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ইতালি ও মলদোভা। পুরো ম্যাচে আধিপত্য করেও গোল পাচ্ছিল না আজ্জুরিরা। ৮৮ মিনিটে জিয়ানলুকা মানচিনির গোলে শেষ পর্যন্ত ডেডলক ভাঙে। ইনজুরি সময়ে এস্পোজিতোর আরও এক গোল যোগ হলে ২–০ ব্যবধানে জেতে গাত্তুসোর দল।

‘কে’ গ্রুপে একই স্কোরলাইনে সার্বিয়াকে হারিয়েছে ইংল্যান্ড। ২৮ মিনিটে বুকায়ো সাকা এবং ৯০ মিনিটে এবরশি এজের গোলে বাছাইপর্বে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল টুখেলের দল। সাত ম্যাচে একটি গোলও হজম করেনি তারা।

পড়ুন: গাজায় ধ্বংস প্রায় ৩ লাখ বাড়ি, তাঁবুতেই শীত কাটাচ্ছেন ফিলিস্তিনিরা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন