33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলায় সরফভাটা ইউনিয়নের আব্দুল মান্নান (৪০) নামের শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে সরফভাটায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মান্নান একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড মো. নাজের সওদাগরের ছেলে। তিনি সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ সভাপতি ছিলেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো.সেলিম।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাতে ক্ষেত্রবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে শিলক গ্রামের দিকে যাচ্ছিলেন মান্নান। পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে মান্নানের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হবে।

পড়ুন: গাজায় ধ্বংস প্রায় ৩ লাখ বাড়ি, তাঁবুতেই শীত কাটাচ্ছেন ফিলিস্তিনিরা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন