“দীপশিখা” দিনাজপুর এর আয়োজনে লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে, সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সার্বিক সহযোগিতায় এবং ”দি মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়ুথস উইথ ডিজএ্যাবিলিটিস ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলিটেশন” প্রকল্পের অধীনে ৪দিন ব্যাপি দুই ব্যাচে দুইটি প্রতিবন্ধী যুব সংঘের ”ইতিবাচক যুব উন্নয়নে প্রতিবন্ধী যুবদের অর্থবহ অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণে ১৯ জন ছেলে ও ১০ জন মেয়ে সহ সর্বমোট ২৯ জন প্রতিবন্ধী যুব অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি সঞ্চালন করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: মেহেদী হাসান, বিরল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এল.এম.মামুনুর রশীদ, কাহারোল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারি, এবং দীপশিখা’র প্রশিক্ষক মো: ফজলুল হক। প্রশিক্ষণটি উদ্বোধন করেন দীপশিখা’র প্রকল্প ফোকাল ধনঞ্জয় দেবনাথ এবং প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায়।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন – ২০১৩ এবং নারী, শিশু ও যুবদের অধিকার বিষয়ে ধারনা অর্জন। প্রশিক্ষণে যুব সংঘের সদস্য অসীম রায় বলেন ”সমাজে প্রতিবন্ধী শিশু ও যুবরা সর্বত্র অবহেলিত। এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের অধিকার সম্বন্ধে সচেতন হতে পারছি এবং সামনে আমরা প্রতিবন্ধী মানুষদের উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবো, এই প্রত্যাশা করি।”
পড়ুন- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পোরশা উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার


