বিজ্ঞাপন

বিএনপি প্রার্থীদের প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থীদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও পোস্টার ব্যবহার করা নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব কথা বলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

বিজ্ঞাপন

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম মুসা বলেন, ‘আমরা স্পষ্ট করে একটি বিধিমালা দেখিয়েছি যে, দল থেকে কোনো প্রার্থী মনোনীত হওয়ার পর তার নিজের ছবি, প্রতীকের ছবি ও দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করতে পারবে না। আমরা ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছি। ইসিকে বলেছি, আপনারা জাতীয়বাদী দল বিএনপির ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন কি না।’

তিনি বলেন, ‘বর্তমানে বিএনপির দলীয় প্রধান ম্যাডাম খালেদা জিয়া, কিন্তু আমরা দেখছি যারা বিএনপি থেকে মনোনীত হয়েছেন বা হবেন তারা বিভিন্ন প্রচারপত্রে, পোস্টারে, বিলবোর্ডে, লিফলেটে সব জায়গায় তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। আমরা ইসিকে বলেছি, এটি কীভাবে স্ট্রিক্টলি প্রয়োগ করবেন, এটা থেকে বিএনপিকে কীভাবে বিরত রাখবেন এটা দিয়ে আপনাদের (ইসি) সক্ষমতা প্রমাণ হবে। এ ছাড়া, আপনাদের সক্ষমতার একটা ধাপ জনগণের কাছে পূরণ হবে। এটা ইসি যদি পারে তাহলে তাদের একটা সক্ষমতা তৈরি হবে।’

এনসিপির এ নেতা বলেন, ‘যাদের বয়স নির্বাচনের আগে ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার করতে হবে। তরুণ-জেনজিদের ভোটের আওতায় আনতে হবে। বড় একটা সংখ্যক জেনজি যারা আন্দোলন করেছিলেন তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।’

পড়ুন: গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে: মির্জা ফখরুল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন