রংপুরে গংগাচড়ায় বৃদ্ধকে হত্যার পর বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ফেলে রাখার অভিযোগে মামলা একজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩ ।
আজ (১৯ নভেম্বর) বুধবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রেফতারকৃত আসামি এবং তার সহযোগী আসামিগণ মোবাইল ফোনের মাধ্যমে ডেকে ভিকটিম সাজু মিয়াকে অজ্ঞাতনামা স্থানে নিয়ে গিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভিকটিমকে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে দেয়। গত ১৮/০৫/২০২৫ ইং তারিখ রাত ০৩.০০ ঘটিকার সময় সাজু মিয়ার ছেলে থানা পুলিশের মাধ্যমে জানতে পারেন, লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় ভিকটিম সাজু মিয়ার লাশ পাওয়া গেছে। পরে সাজু মিয়ার আত্মীয় স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ শনাক্ত করেন। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
ঘটনাটি মর্মান্তিক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব–১৩, সদর কোম্পানী, রংপুর একটি চৌকস আভিযানিক দল গতকাল (১৮ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যা ০৬.৩০ মিনিটে রংপুর জেলার গংগাচড়া থানাধীন কুটিরঘাট ঘাঘট নদীর তীর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি মোঃ তৈয়ব আলীকে (৩৬) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত তৈয়ব আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেন জানানো হয়।
পড়ুন- পীরগঞ্জে দীর্ঘ ৮ মাস পর বালু ইজারাদারকে বালুর সীমানা নির্ধারণ করলেন প্রশাসন
দেখুন- রায় ঘোষণার সময় খাবার খাচ্ছিলেন হাসিনা, চুপচাপ ছিলেন কামাল?


