২৭/০২/২০২৬, ১৯:৪৪ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:৪৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় বীরগঞ্জ প্রেসক্লাব মাঠ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক, বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি, হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ও সাবেক ভিপি জননেতা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু।
তিনি অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (বীরগঞ্জ-কাহারোল) আসনে বিএনপি মনোনীত আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু এর বিরুদ্ধে অন্য এক মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধলু’র নেতৃত্বে একটি পক্ষ গুটিকয়েক লোক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।


গত ১৭ নভেম্বর তারা ভুয়া, ভিত্তিহীন ও ব্যক্তিগত আক্রোশমূলক তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে দলের সুনাম ক্ষুণ্ণ করার পাশাপাশি ধানের শীষ প্রতীকের ঘোষিত প্রার্থীকে বিতর্কিত করে প্রতিপক্ষ জামায়াত প্রার্থীকে জেতানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।


তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী প্রার্থীর সাথে তাদের সখ্যতার বহু প্রমাণ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। যা আমরাও দেখেছি। অথচ মনোনয়ন ঘোষণার আগে জাকির হোসেন ধলু বারবার বলেছিলেন-“ধানের শীষ যেই পাক, আমি তার সঙ্গেই দলের হয়ে কাজ করবো।”কিন্তু মনজুরুল ইসলাম মঞ্জু প্রতীক পাওয়ার পরই ধলু ও তার অনুসারীরা অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানো শুরু করেছেন, যা স্পষ্ট দলীয় শৃঙ্খলাভঙ্গ।


রিজু বলেন, এ ধরনের অপপ্রচারের কারণে বিএনপির প্রতিপক্ষ প্রার্থী গুরুত্ব পাচ্ছে, যা দলের জন্য অত্যন্ত ক্ষতিকর।
তিনি উল্লেখ করেন, ২০০৯ সাল থেকে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা মঞ্জু সাহেব দলীয় নেতাকর্মীদের বিপদ-আপদে ছায়ার মতো সাথে থেকেছেন। বিভিন্ন মিথ্যা মামলায় আটক নেতাকর্মীদের পরিবারকে সহযোগিতা করেছেন এবং এখনও সে কাজ অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, “জাকির ধলু বলে বেড়াচ্ছেন, মঞ্জু আন্দোলন-সংগ্রামে ছিলেন না। এটি সম্পূর্ণ মিথ্যা। মঞ্জু সাহেব প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যার বহু প্রমাণ মিডিয়ায় রয়েছে।”

তিনি আরও জানান, শীতকালে ব্যক্তিগত অর্থায়নে হাজারো মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। বন্যাদুর্গতদের সহায়তা, করোনাকালে চিকিৎসা সামগ্রী প্রদান, মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতাও করেছেন। এ পর্যন্ত ৩০০টি দুস্থ পরিবারের জন্য বাড়ি নির্মাণ, সংঘর্ষে নিহতদের পরিবারকে কর্মসংস্থানসহ ভ্যানগাড়ি প্রদান করেন। এসব মানবিক কাজ বীরগঞ্জ-কাহারোলে অন্য কোনো নেতার পক্ষে সম্ভব হয়নি।
এসময় তারা অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি, বহিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানান।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-
কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামীম ইসলাম, জেলা বিএনপির সদস্য বাবু সুভাষ দাস, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলে আলম শাহিন, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাইসুর রহমান লিপু, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মমতাজুল করিম তাজু, যুবদলের সদস্য সচিব আলহাজ্ব তানভীর আহম্মেদ চৌধুরী, আব্দুল জব্বার, উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহফুজা বেগম, সাধারণ সম্পাদক আঞ্জুআরা বেগম, বীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, পৌর মহিলা দল সভানেত্রী সাবেক কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর রহিমা বেগম, ছাত্রদল আহ্বায়ক মোঃ আকাশ চৌধুরীসহ অনেকে।

পড়ুন- মুন্সীগঞ্জে শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানের চাপায় নারী নিহত, আহত – ১

দেখুন- রাশিয়া-ইরানের ভ.য়ে অ্যালার্ট মুডে ই.স.রা.ই.ল?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন