বিজ্ঞাপন

দিনাজপুরে মহিলা পরিষদের উদ্যোগে কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি পুষ্পাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা

দিনাজপুর মহিলা পরিষদ জেলা কার্যালয়ের হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে কবি সুফিয়া কামালের ২৬তম মৃত্যুদিবস উপলক্ষে কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ মহিলা পরিষদ- দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহাবুবা খাতুন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুবিনা আক্তার বলেন, কবি সুফিয়া কামাল রক্ষনশীল পরিবারে জন্মগ্রহণ করেও স্বশিক্ষায় শিক্ষিত হয়ে আত্মমর্যাদায় সম্পন্ন, স্বাধীনচেতা এবং অসম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে ওঠেন। কবি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালনের সঙ্গে নারী আন্দোলন ও সামাজিক আন্দোলনের একটা আত্মিক সর্ম্পক রয়েছে। মহিলা পরিষদের দীর্ঘ পদযাত্রায় কবি সুফিয়া কামালে প্রজ্ঞা, আর্দশ, নারীবাদী মতবাদ ও অনুপ্রেরণা একাত্ম হয়ে রয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি মনোয়ারা সানু, মিনতি ঘোষ, রওশন আরা, গোলেনুর বেগম, অর্থ সম্পাদক শাহনাজ পারভীন লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক সাবিহা খাতুন, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, শিক্ষা ও সাংস্কৃতির ভারপ্রাপ্ত সম্পাদক লাবনী কুন্ডু, সদস্য জেসমিন আরা, রেহেনা বেগম শিবানী উড়াও প্রমুখ।

বক্তারা বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন নারী আন্দোলনের পথিকৃৎ এবং সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা। পিছিয়ে পড়া নারী সমাজের শিক্ষা ও অধিকার আদায়ের আন্দোলন শুরু করে ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বে গড়ে তুলেছেন বাংলাদেশ মহিলা পরিষদ। তিনি বাঙালি নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আলোচনা সভার পূর্বে সুফিয়া কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি।

পড়ুন: গাংনীতে বিএনপি নেতার ৩১ দফার লিফলেট বিতরণ

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন