সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমে সমাজের নাজানা তথ্য সমাজের অসংঙ্গতি উঠে আসবে। আপনারা পাশে থেকে সঠিক তথ্য তুলে ধরবেন। এলাকার অনেক সমস্যা আছে তা সমাদান করার জন্য চেষ্টা অব্যাহত থাকবে।
ময়মনসিংহের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নবাগত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এ কথা বলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের সঞ্চালনায় দুপুরে বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলী, সিনিয়র সাংবাদিক নিয়ামুল কবীর সজল, শরীফুজ্জামান টিটু বক্তব্য রাখেন। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পড়ুন: ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, থানায় মামলা
দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ |
ইম/


