দিনাজপুর শহরের মহারাজা স্কুল মোড় বিশ্বরোড সংলগ্ন “প্রিয় দিনাজপুর সমাজকল্যাণ সংস্থা” নামক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোস্তফা কামাল মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী রেজা, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামাল হোসেন তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী বাপ্পি তালুকদার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রচার দলের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন। প্রিয় দিনাজপুর সমাজকল্যাণ সংস্থা এর সভাপতি মোঃ নাইম ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক রুবেল রহমান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সহ-সাধারন সম্পাদক রাশেদ ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেসমিন আরা জেমি, অর্থ সম্পাদক মাহবুবা আক্তার মায়াবী, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, সমাজকল্যাণ সম্পাদক রাকিব হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক আরশাদ রহমান আবির, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি-২ (রাফি)।
উক্ত অনুষ্ঠানে ফিতা কেটে দোয়ার মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এছাড়াও অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দদের সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উল্লেখ্য প্রিয় দিনাজপুর সমাজকল্যাণ সংস্থা এই সংগঠনটি রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প, সুলভ মূল্যে এ্যাম্বুলেন্স সেবা, বৃক্ষরোপন কর্মসূচী, প্রাকৃতিক ও জাতীয় দুর্যোগে সেবাদান, যৌতুক ও মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা, খাদ্য সামগ্রী-পোশাক ও শীতবস্ত্র বিতরণ, অনাত ও সুবিধাবঞ্চিত শিশুদের সার্বিক সহযোগিতা, দারিদ্র বিমোচনে নানা রকমের স্বাবলম্বি প্রকল্প ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, সুস্থ্য খেলাধুলা এবং সুসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা এসব বিষয়ে দীর্ঘদিন যাবৎ সংগঠনটি কাজ করে আসছে। এছাড়াও এই কমিটির একটি কবর খনন কমিটি রয়েছে কার্যক্রম সমূহের মধ্যে রয়েছে কবর খনন করা, কাফনের ব্যবস্থা করা, মৃত ব্যক্তির পরিবারে তাৎক্ষনিক প্রয়োজনীয় সামগ্রী যেমন, ফ্যান, লাইট, ডেকোরেশনের চেয়ার ইত্যাদি পৌছানো এবং মাইয়াতের রুহের মাগফেরাতের জন্য দোয়া খায়েরের আয়োজন করে থাকে।
পড়ুন- দিনাজপুরে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন


