পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন নেছারাবাদ উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) দুপুরে নেছারাবাদ ফেরিঘাট রোডে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সোহেল মনজুর সুমন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, দলীয় প্রস্তুতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “পিরোজপুর-২ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি কাজ করতে চাই। জনগণের বিশ্বাসই আমার শক্তি।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি।”
স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রার্থীর কাছে শান্তিপূর্ণ নির্বাচন, ভোটার নিরাপত্তা, প্রচারণা এবং স্থানীয় উন্নয়নসংক্রান্ত নানা প্রশ্ন করেন। এসব বিষয়ে প্রার্থী তাঁর মতামত তুলে ধরেন।
মতবিনিময় শেষে সোহেল মনজুর সুমন নেছারাবাদবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।
পড়ুন: দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দেখুন: বিয়ের দাবিতে যুবকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন!
ইম/


