দিনাজপুর পৌর বিএনপির ২নং ওয়ার্ডের উদ্যোগে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে এই
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর শহরের কাঞ্চন কলোনি বৌ বাজার শেডে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম শামীম।
অনুষ্ঠানে দিনাজপুর পৌর বিএনপি ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষ সভা শেষে মোঃ শাকিলকে আহবায়ক ও মোঃ রেজাউল ইসলামকে সদস্যসচিব করে কাঞ্চন কলোনি নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।
পড়ুন: মেহেরপুরে ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ
দেখুন: যে কারণে ৬০ বছর ধরে মসজিদ চালাচ্ছেন হিন্দু পরিবার
ইম/


