বিজ্ঞাপন

হংকংয়ে একাধিক আবাসিক ভবনে আগুন, বহু হতাহতের শঙ্কা

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক এলাকায় বেশ কয়েকটি উঁচু টাওয়ারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসসহ জরুরি পরিষেবাগুলো আগুন নেভানোর চেষ্টা করছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসেস ডিপার্টমেন্টের বরাতে চায়না ডেইলির প্রতিবেদন মতে, স্থানীয় সময় বুধবার (২৬ নভেম্বর) বিকেল ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্ট নামে একটি আবাসিক এলাকায় আগুন লাগে। একসঙ্গে কয়েকটি উঁচু ভবনে আগুন জ্বলছে।

পুলিশের বরাত দিয়ে সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, বেশ কয়েকজন ভবনগুলোর ভেতরে আটকা পড়েছেন এবং অন্তত দুজন গুরুতর দগ্ধ হয়েছেন। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কিছু কর্মীও আহত হয়েছেন।

চায়না ডেইলির প্রতিবেদন মতে, বিকেল ৫টা পর্যন্ত আহত সাতজনকে চিকিৎসার জন্য অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং একজনের অবস্থা স্থিতিশীল।

পড়ুন: ৩০০ বছরের রেকর্ড বৃষ্টিতে থাইল্যান্ডে বন্যা, নিহত ৩৩

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন