22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টি-টোয়েন্টি সিরিজে আজ সন্ধ্যায় লড়বে বাংলাদেশ–আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই আয়ারল্যান্ড সিরিজকে দেখছেন অধিনায়ক লিটন দাস। আগের সিরিজগুলোর ভুল সংশোধন করে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কঠিন অবস্থা থেকে বের হয়ে আসার ওপর জোর দিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

টেস্ট সিরিজের পর এবার ওয়াইটি-টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আজ বৃহস্পতিবার চট্টগ্রামে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

২০২৫ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩–০ ব্যবধানে হারের তিতকুটে অভিজ্ঞতা নিয়ে মাঠে নামছে টাইগাররা। তবে ২–০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে দারুণ আত্মবিশ্বাসী দল।

চলতি বছর এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সমান ১৩টি করে জয় ও পরাজয় নিয়ে বছর শেষ হওয়ার আগে আরও কিছু জয় তুলে নিতে দৃঢ়প্রতিজ্ঞ লিটন বাহিনী।

পড়ুন: প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন