পাবনার ঈশ্বরদীতে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে অন্তত ১০টি মোটরসাইকেল।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে জামায়াতের প্রার্থী আবু তালেব মন্ডল এলাকাটিতে গণসংযোগে যান। তাঁরা গ্রামের আলহাজ্ব মোড়ে পৌঁছালে বাধা দেন বিএনপি প্রার্থীর সমর্থকেরা। সেখানে কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি ও হাতাহাতির পর জামায়াতের প্রার্থী চলে যান। এরপর তিনি ফেরার পথে গ্রামের মৃধাপাড়া মহল্লায় আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি গুলির ঘটনা এবং কয়েকটি মোটরসাইকেল ও জামায়াত প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হন দুই পক্ষের অন্তত ২৫ জন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যান।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঈশ্বরদির সাহাপুর চর গড়গড়িতে স্থানীয় জামায়াত ও বিএনপির দুপক্ষের মধ্যে বাক উত্তেজনা চলছিলো। বৃহস্পতিবার বিকেলে জেলা জামাতের আমির তালেব মন্ডল সহ তার নেতৃবৃন্দ ওই এলাকায় দলীয় প্রচারণায় যান। এ সময় বিএনপির নেতাকর্মীরা বাক বিতন্ডায় জড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷ এতে অন্তত ১০ টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়৷
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, এখন পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় শহরে প্রকাশ্যে গুলি, দু’জন গুলিবিদ্ধ


