24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২৩:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোলা–বরিশাল সেতু দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ভোলা থেকে বরিশাল যাতায়াতে সেতু নির্মাণের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধ করেছে আন্দোলনকারীরা। এতে করে সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল।

বিজ্ঞাপন

পরে তারা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মার্চ করার কর্মসূচি ঘোষণা করে। আজ (২৮ নভেম্বর) শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন।

পরিস্থিতি মোকাবিলায় শাহবাগ থেকে বাংলামোটরমুখী সড়কে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

আন্দোলনকারীদের একজন ইসমাঈল সুমন টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘ভোলা থেকে বরিশাল পর্যন্ত একটি সেতু নির্মাণ আমাদের প্রধান দাবি। যাতায়াতে আমরা চরম দুর্ভোগের শিকার হই। নদী পারাপারের ক্ষেত্রে লঞ্চের ওপরই নির্ভর করতে হয়, ফলে রাতের বেলায় যাতায়াত প্রায় অসম্ভব। চিকিৎসার জন্য কাউকে ঢাকায় আনতে হলেও অনেক সময় পুরো একটি দিন অপেক্ষা করতে হয়।’

পড়ুন: খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় : মির্জা ফখরুল 

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন