বিজ্ঞাপন

নেপালের মানচিত্রে ভারতের তিন অঞ্চল, নয়াদিল্লির কড়া প্রতিবাদ

ভারতের কয়েকটি অঞ্চলকে নেপাল নিজেদের বলে দাবি করায় নয়াদিল্লি-কাঠমান্ডু উত্তেজনা দেখা দিয়েছে। কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নতুন ১০০ রুপির নোট প্রকাশ করে নেপাল। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।

অরুণাচল প্রদেশ নিয়ে গত ছয় দশক ধরে দ্বন্দ্ব জড়িয়ে আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও চীন। রাজ্যটিকে নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং। চলমান এ উত্তেজনার মধ্যে এবার নিজেদের মানচিত্রে ভারতের কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে অন্তর্ভুক্ত করেছে নেপাল।

গত বৃহস্পতিবার নেপালের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত ১০০ রুপির নতুন নোটে এই সংশোধিত মানচিত্রকে স্থান দেয়া হয়েছে। এতে নেপালের জাতীয় ফুল গুরাসের ওয়াটারমার্ক, লুম্বিনির অশোক স্তম্ভ, পেছনে একশৃঙ্গ গণ্ডারের ছবি রাখা হয়েছে।

নেপালের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক জারি করা নতুন এই নোটটিতে সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর সই রয়েছে। নোটটি ইস্যুর তারিখ দেখানো হয়েছে ২০২৪ সাল।

নেপালের এমন পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই তিন অঞ্চল ভারতেরই অংশ বলে সাফ জানিয়েছে তারা। এমন একতরফা ও ঐতিহাসিক সত্যবিচ্যুত দাবি দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। তবে এই ইস্যুতে ভারত সরকার শক্ত অবস্থান না নেয়ার কড়া সমালোচনা করেছে বিরোধীদল কংগ্রেস।

নেপালের সঙ্গে অঞ্চল নিয়ে বিরোধের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২০ সালে নেপাল প্রথম এই মানচিত্র প্রকাশ করে এবং পরে তা দেশটির পার্লামেন্টে অনুমোদনও পায়। ভারত তখনই নেপালের দাবি ‘একতরফা’ বলে প্রত্যাখ্যান করেছিল।

বিজ্ঞাপন

পড়ুন : পাকিস্তানিদের ভিসা দেওয়া স্থগিত রাখল সংযুক্ত আরব আমিরাত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন