32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তিন পরিবর্তন নিয়ে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। আগের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় আইরিশদের কাছে ৩৯ রানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে টাইগাররা। সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের সামনে।

শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে আগে ব্যাট করবে সফরকারী আয়ারল্যান্ড। অন্যদিকে এ ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে টাইগারদের।

সিলেট টেস্টে আইরিশদের ইনিংস ও ৪৭ রানে হারায় বাংলাদেশ। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্টে টাইগাররা জেতে ২১৭ রানে। তবে সাদা বলের ক্রিকেটে ফিরেই যেন ছন্দপতন হয় টাইগারদের। প্রথম টি-টোয়েন্টিতে ১৮২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

গত ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন জাকের আলি, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শেখ মেহেদি, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, রি টেক্টর, গ্যারেথ ডিলানি, লরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, মার্ক অ্যাডায়ার, জশ লিটল ও ব্যারি ম্যাককার্থি।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশের ম্যাচসহ আজ টিভিতে যেসব খেলা দেখবেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন