১০/০২/২০২৬, ২:২৮ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ২:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিশালে বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা

ময়মনসিংহের ত্রিশালে পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপি নেতার নেতৃত্বে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা করেছে। এতে ৪ সাংবাদিক আহত হয়েছে। এ ঘটনায় ২ জনকে পুলিশ আটক করেছে।

আহত সাংবাদিকরা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে যান তারা। ঘটনাস্থলে পৌছার কিছুক্ষণ পর কিছু বুঝে উঠার আগেই ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সোহরাব উদ্দিন স্বপনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তাদের উপর। এসময় হামলাকারীরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে থাকা মোবাইল, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। কেড়ে নেয়া হয় মোটরসাইকেলের চাবি।

এরপর স্বপন মেম্বারের নির্দেশে হাবিবুর রহমান জিয়াসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের প্রতিনিধি মতিউর রহমান সেলিম ও সকালের সময় প্রতিনিধি এস এম মাসুদ রানার উপর হামলা করে।

এসময় তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে আটকে রাখে। তাদেরকে উদ্ধার করতে গেলে কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহাদ ও নয়া শতাব্দীর সাংবাদিক রাকিবুল হাসান সুমনকেও মারধর করে।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ও ত্রিশাল প্রেস ক্লাবের অন্য সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে আহত মতিউর রহমান সেলিম ও এস এম মাসুদ রানাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। বাকী দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঐ বিএনপি নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ত্রিশাল থানায় সমকালের প্রতিনিধি মতিউর রহমান সেলিম বাদী হয়ে থানায় মামলা করেন।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। সাংবাদিক সমাজ অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

ত্রিশাল থানা অফিসার ইনর্চাজ (ওসি) মনসুর আহমেদ বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ত্রিশালে বন্ধুকে খুন করে থানায় আত্মসমর্পণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন