ধানুশ কৃতি জুটির প্রথম মুভি তেরে ইশক মে। মুক্তির মাত্র তিন দিনের মধ্যে ৫০ কোটি রুপির গণ্ডি পার করেছে ছবিটি।
প্রথম দিন সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও সিনেমাটি সবাইকে চমকে দিয়ে ১৭ কোটি রুপি আয় করে, যার মধ্যে ১৫ দশমিক ২৫ কোটি হিন্দি সংস্করণ থেকে এবং ৭৫ লাখ রুপি আসে তামিল সংস্করণ থেকে। মুক্তির চতুর্থ দিনেও ছবিটি বক্স অফিসে দাপট বজায় রেখেছে। গতকাল সোমবার চতুর্থ দিনেও ছবিটি আয় করেছে ৮ দশমিক ২৫ কোটি রুপি। এতে মোট আয় দাঁড়িয়েছে ৬০ কোটি।
সাধারণ দর্শক পছন্দ করলেও সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি; বেশির ভাগই এটিকে ‘চলনসই’ সিনেমা বলছেন। দ্য হিন্দুতে সিনেমাটির রিভিউয়ে লেখা হয়েছে, ‘ধানুশের বিস্ফোরক আবেগ আর কৃতি শ্যাননের ভঙ্গুর প্রতিক্রিয়া—এই দুইয়ের টানাপোড়েনে তৈরি আনন্দ এল রাইয়ের নতুন প্রেমকাহিনি মহাকাব্যিক বিস্তারে গড়া; কিন্তু শেষ দিকে গিয়ে দর্শকের ধৈর্যেরও পরীক্ষা নেয়।’ ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘একবার দেখার জন্য ছবিটি খুব খারাপ নয়; কিন্তু আনন্দ এল রাইয়ের কাছে প্রত্যাশা আরও বেশি ছিল।’
পড়ুন- থিয়েটার কর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি : জেরিন কাশফি রুমা


