বিজ্ঞাপন

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৈষম্যের অবসান চেয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে দিনাজপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বুধবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করে।

এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য। কিন্তু একই শিক্ষাগত যোগ্যতায় (ডিপ্লোমা প্রকৌশলী, নার্স,কৃষি কর্মকর্তারা) ১০ম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বঞ্চিত।

তারা বলেন, আমরা আর সময়ক্ষেপণ মেনে নেব না। সরকার যদি দাবী না মানে তাহলে ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) কমপ্লিট শাটডাউন পালন করা হবে।

এসময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তানভীর চৌধুরী,মোস্তফা হাবিব,আতিকুর রহমান, ইউনুছ আলী,ফার্মাসিস্ট আলমগীর হোসেন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মুস্তাফিজুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) জাহিদুল ইসলাম,শাহীন সাদিকুল ফরহাদ সহ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ।

পড়ুন: শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে জাতীয় নির্বাচন-গণভোট: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন