32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৩:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহেরত্রিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ত্রিশাল প্রেসক্লাব এবং ত্রিশালে কর্মরত সাংবাদিকবৃন্দ।

বিজ্ঞাপন

গত ২৯ নভেম্বর, সংবাদ সংগ্রহে সময় ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল ত্রিশাল প্রতিনিধি মতিউর রহমান সেলিমসহ ৪ জন সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।

জানাযায়, উপজেলার হরিরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব উদ্দীন স্বপন মেম্বারের নির্দেশে হাবিবুর রহমান জিয়াসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন দেশীয় অস্ত্র দিয়ে মতিউর রহমান সেলিমসহ ৪ সাংবাদিককে বেধড়ক মারধর করে আটকে রাখে। এই সময় উদ্ধার করতে যাওয়া দৈনিক কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহাদ, দৈনিক নয়া শতাব্দীর সাংবাদিক রাকিবুল হাসান সুমন ও মাসুদ রানাকেও মারধর ও করা হয়।

বুধবার ৩ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে বক্তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান,মোহাম্মদ সেলিম,সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদসহ ত্রিশালের কর্মরত সাংবাদিকবৃন্দ। সাংবাদিকরা জানিয়েছেন, সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


পড়ুন: ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের মৃত্যু

দেখুন: কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন