১১/০২/২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শিক্ষার্থীদের হামলায় ছাত্রলীগ নেতার মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

আহত অবস্থায় সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিমুজ্জামান সুজন গণমাধ্যমকে বলেন, ‘শামীম আহমেদকে রাত সোয়া নয়টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা পরীক্ষা করে জানতে পারি, উনি মারা গেছেন। মূলত উনি আগেই মারা গেছেন।’

গতকাল বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে আহত করেন। পরে শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শামীম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় থাকতেন। গত ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে অবস্থানরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের হামলায় তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আশুলিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন