বিজ্ঞাপন

১০ম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে তৃতীয় দিনের মতো তারা অর্ধ বেলা কর্মবিরতি পালন করেন।

বিজ্ঞাপন

এতে মেডিকেল টেকনোলজিস্ট মো. নাজমুল ইসলাম, রেজুয়ানুল করিম রাজু ও ফার্মাসিস্ট মো. সাদ্দাম হোসেনসহ অনেকে বক্তব্য দেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করায় সেবা নিতে আসা রোগীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। ওষুধসহ সেবা না পেয়ে রোগীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

পড়ুন: আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, কোন আসনে কে?

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন